রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে ডাম্পট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ৫ আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার মহাদেবপুর-পত্মীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। তারা প্রত্যেকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানে মহাদেবপুর হাটের উদ্দেশে যাচ্ছিলেন ৫ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি পাটকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ডাম্পট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় ৪ জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ফিস দুই দফায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিল। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তবে এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com