ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের দরজা ভেঙে ফুটবলারের স্ত্রী ও সন্তানকে অপহরণ

জ্যাকসন রদ্রিগেসের বাড়িতে সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। এ হামলার সময় ইকুয়েডরের এই ফুটবলারের স্ত্রী ও সন্তানকে অপহরণ করা হয়েছে। ঘটনার সময় রদ্রিগেস বাড়িতেই লুকিয়ে ছিলেন। 

বিছানার নিচে লুকিয়ে থাকায় রদ্রিগেসের কোনো ক্ষতি করতে পারেনি সন্ত্রাসীরা। গায়াকুয়িলে বুধবার ভোর রাত তিনটার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহরটির পুলিশ প্রধান এদিসন রদ্রিগেস।

২৬ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, বাড়ির সামনের দরজা ভাঙার শব্দ পেয়ে তিনি বিছানার নিচে লুকান। দুর্বত্তরা বাড়িটিতে ঢুকে রদ্রিগেস কোথায় জিজ্ঞাসা করে। তাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করে নিয়ে যায়।

ইকুয়েডরের অনেক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই শঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। সপ্তাহ খানেক আগে দেশটির ৯টি অঞ্চলে জরুরী অবস্থা জারি করে সরকার। ওই শহরগুলোর মধ্যে গায়াকুয়িলও আছে।

এ বছরে প্রথম কয়েক মাসে সন্ত্রাসীদের দাপট অনেক বেড়েছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে দুই হাজার ৩৪৫টি সহিংস মৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে ৭৪২ জন প্রাণ হারিয়েছেন রাজধানী কিটো থেকে ১৬৮ মাইল দক্ষিণ-পশ্চিমের শহর গায়াকুয়িলে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

ঘরের দরজা ভেঙে ফুটবলারের স্ত্রী ও সন্তানকে অপহরণ

আপডেট সময় ১১:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫