রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নানা আয়োজনে চলছে বর্ষবরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নতুন বর্ষকে স্বাগত জানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। এদিকে এই বর্ষবরণকে কেন্দ্র করে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে দুদিন আগেই শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com