ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে, ভারমুক্ত হতে পারেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত ছিল না। তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দু–এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলের চেয়ারপারসনের পদটি শূন্য হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে, ভারমুক্ত হতে পারেন তারেক রহমান

আপডেট সময় ১০:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬