শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

সিলেট,প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

দু–এক দিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেটে হযরত শাহজালাল রাহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের প্রচার কার্যক্রম সিলেট থেকেই শুরু করবে বিএনপি। এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির প্রধান লক্ষ্য।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি সম্মানের সঙ্গে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। ভবিষ্যতে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটিই বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সুযোগকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ব্যক্তিগত সফরে রোববার সিলেট সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হযরত শাহজালাল ও শাহপরান রাহমতুল্লাহ আলাইহিমার মাজার জিয়ারত করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com