আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী কর্মকৌশল ও মাঠপর্যায় সমন্বয়ের লক্ষ্যে রাজপথের সক্রিয় নেতা ও নীতি–বিশেষজ্ঞদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্য হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুম।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জাকারিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন “অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে” এই কমিটি দলীয় রণকৌশল নির্ধারণ এবং সার্বিক সমন্বয়ের কাজ করবে। কমিটির সদস্যদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস