ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

গুলশান ও নয়াপল্টনে কালো পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসময়ে দেশজুড়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।

রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বিএনপি নিজস্বভাবে দলীয় শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে সাত দিনের জন্য কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এরই মধ্যে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন। পরে সংশোধিত কর্মসূচি অনুযায়ী পদক্ষেপগুলো নির্ধারিত হয়েছে-

১. ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি দেশের সব পর্যায়ে ৭ দিনব্যাপী শোক পালন করবে।
২. আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
৩. কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।
৪. দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
৫. প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
৬. কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।

বাংলা৭১নিউজ/এdh

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গুলশান ও নয়াপল্টনে কালো পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত

আপডেট সময় ০৪:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫