ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

মায়ের কাছে তারেক রহমান

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে পৌঁছান তারেক রহমান।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। মাকে দেখতেই হাসপাতালে ছুটে গেছেন তারেক রহমান।

এদিকে, তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনে দলটির নেতাকর্মীরা ভিড় করেছেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করেছেন তারা।

এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

মায়ের কাছে তারেক রহমান

আপডেট সময় ০৬:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫