শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু আগামীকাল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবেন। যা চলবে আগামী বছরের ৮ জানুয়ারির রাত ১১টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ্-বাংলা ব্যাংকসহ বিভিন্ন কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদন ফরম বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

পুনঃমূল্যায়নের আবেদনের সময় পত্র কোড সঠিকভাবে পূরণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি উত্তরপত্রের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nu.ac.bd -এ প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com