ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার

নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার, যা জানা গেল

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তারা উদ্বিগ্ন ছিলেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অফিস শেষে আদালত থেকে বের হন তিনি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন এই বিচারক। তবে ওই দিন আদালত থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি।

তার কোনও খোঁজ না পেয়ে বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের পক্ষে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।

পরে পুলিশের তৎপরতায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার

আপডেট সময় ০৮:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬