শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, অনুষ্ঠানস্থলে তারেক রহমান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক উত্তরায় আবাসিক ভবনের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

জনগুরুত্ব বিবেচনায় পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেট্রোরেল টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। এ বিষয়ে সরকার নতুন করে এই অব্যাহতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com