ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ কর্মীসহ আটক ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের ধারণা, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সঙ্গে আরও কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রি কেউবা অন্য পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, তবে তাদের একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। আমরা সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ কর্মীসহ আটক ৭

আপডেট সময় ০২:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫