বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যুবাদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। ম্যাচে সেঞ্চুরি করেছেন ফয়সাল শিনোজাদা।

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৪ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত।

এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার। 

অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com