বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর এক রানের ব্যবধানে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শুরুর সেই ধাক্কা কীভাবে সামাল দেয় বাংলাদেশ; সেটাই ছিল দেখার। অবশ্য সেই কাজটা বেশ ভালোই করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি দুজনে।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে সিলেট টেস্টের প্রথমদিনের প্রথম সেশন শেষে ২ উইকেট খরচায় বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। উইকেটে মুমিনুল ব্যাট করছেন ২১ রানে। আরেক ব্যাটার শান্ত ব্যাট করছেন ৩০ রানে।

এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। সাবধানী শুরু করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর স্বস্তি ম্লান করে সাজঘরের পথে হাঁটা দিয়েছেন দুজনেই। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

এদিন দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান। আউট হয়েছেন ১২ রানে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও বোলিংয়ে এসে ঝলক দেখিয়েছেন নিয়াউচি। সাজঘরে ফিরেছেন জয়কে। এই ব্যাটার সাজঘরে ফেরেন ১৪ রান করে। তাতে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com