ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’

মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশেষ অবদান রাখায় পাঁচ মাকে ‘গোল্ডেন মাদার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সদর উপজেলার মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঁচ শিক্ষার্থীর মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, সামষ্টিক মূল্যায়নে ভালো ফলাফল, শিখন অগ্রগতি ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাশহুদ করিম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা বেগম।

সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও শিশুদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া, নিয়মিত অনুশীলনে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখার স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষক সাজ্জাদ হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মাননা পেয়ে মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ

মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’

আপডেট সময় ০৭:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬