ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ Logo যুদ্ধের অবসানে হুথিদের আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের Logo সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে Logo বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ Logo জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা ফিলিস্তিনি সংকটের মূল কারণ Logo গোবিপ্রবির চার প্রকল্প আরএডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ Logo সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক Logo আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির Logo ৭০ শতাংশ চিকিৎসক দায়িত্বে নেই, ৮ শতাধিক কিটের হিসাবেও গরমিল

গোবিপ্রবির চার প্রকল্প আরএডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চারটি প্রকল্প ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া অংশ নেন।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনা ও বিবেচনা করা হয়।

সুপারিশ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে দুটি চলমান এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের ‘সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে অ্যাকাডেমিক ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্প।

এছাড়া আরএডিপির সবুজ পাতায় নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) সহায়তায় সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।

এই সুপারিশের ফলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং সার্বিক সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং বিভিন্ন সংস্থার প্রধান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন। এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

গোবিপ্রবির চার প্রকল্প আরএডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ

আপডেট সময় ০৬:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬