ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারিগরির প্রশিক্ষণ উপকরণ দেখিয়ে লুটপাট : অভিযানে সত্যতা Logo শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী Logo নেসলে ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী Logo যতই দিনক্ষণ ঘোষণা করা হোক, আ. লীগের দেশে ফেরার স্বপ্ন বাস্তব হবে না Logo মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি Logo পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে Logo যুক্তরাষ্ট্রের শুল্ক অযৌক্তিক মনে হ‌লে ছাড় আদায়ের চেষ্টা কর‌বে সরকার Logo হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন Logo পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা

মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন। তাদের ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।

এর আগেও বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরির প্রশিক্ষণ উপকরণ দেখিয়ে লুটপাট : অভিযানে সত্যতা

মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আপডেট সময় ০৫:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬