ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী Logo পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো Logo রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু Logo ভাষাতত্ত্বের পথিকৃৎ মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। Logo আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান Logo নির্মাতা অঞ্জন স্মরণে তিন দিনের আয়োজন

কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

নাটোরে নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল শিক্ষামন্ত্রীর। সকালে সড়কপথে সেই প্রোগ্রামে যাওয়ার সময় হঠাৎ নেমে পড়েন রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে। আকস্মিক পরিদর্শনে নেমে পড়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি কলেজের বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন। ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার সকালে কলেজটিতে আকস্মিক পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী একজন শিক্ষার্থী পেয়ে নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? জবাবে ওই নারী শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ এ সময় শিক্ষামন্ত্রী কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। একজন এসেছে।’ একজন ছাত্রী নিয়ে ক্লাস করা প্রসঙ্গে আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’

পরে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে তিনি বলেন, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে।’ শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে খুব অনীহা। তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ শিক্ষকের এসব জবাবে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী আকস্মিক পরিদর্শন করেছেন। সাড়ে ১১টায় ক্লাস। তিনি কলেজে ঢুকেছেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট ছিলেন। সোজা চার তলায় চলে গেছেন। এ সময় মাউশির কর্মকর্তাদের বললেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো মনিটরিং করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান নাটোরের এনএস কলেজে। তিনি রাজশাহী থেকে সড়কপথে যাওয়ার সময় পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি সেখানে একজন শিক্ষার্থী পেয়েছেন।

তিনি বলেন, সব কলেজে শিক্ষার্থীসংকট চলছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো লিস্ট করা হচ্ছে। আমরা এর আগে বিভাগীয় সময়ন্বয় কমিটির সভায় শিক্ষার্থীসংকটের কথাগুলো জানিয়েছিলাম। বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই বিষয়গুলো মন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

আপডেট সময় ০৩:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬