ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ Logo বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী Logo বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক Logo আর্মি ইউনিভার্সিটির ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান Logo শনিবার থেকে সব কারখানা চালু হোক, সেটিই আমাদের প্রত্যাশা: শ্রমমন্ত্রী Logo আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত

বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যার ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা বেগম একই উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

পিবিআই পুলিশ সুপার জানান, চম্পা বেগম সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে, তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে।

পিবিআই জানায়, মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওরের বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পিবিআইয়ের দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা দিনের বিভিন্ন সময়ে ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। একপর্যায়ে চম্পা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জসিম বিবাহিত ও সন্তানের বাবা হওয়ায় এবং বয়সের ব্যবধানের কারণে বিয়েতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার দিনও এ বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন।

পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ

বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক

আপডেট সময় ০৪:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬