ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত Logo জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন কবির Logo বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে? Logo রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের Logo আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা Logo কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত

যুদ্ধবিরতি সত্ত্বেও রাতের আঁধারে হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হন তিনি। হামলার সময় তারা মধ্য গাজায় অবস্থান করছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজার উপশিক্ষামন্ত্রী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নেতানিয়াহু বলেছেন, খালেদ আবু নাদা সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার বলেছেন, হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য যে সিরিজ হামলা চালানো হচ্ছে এটি তারই অংশ।

নেতানিয়াহু জানিয়েছেন, শুধুমাত্র গত মাসেই তারা হামাসের ৮০ যোদ্ধাকে হত্যা করেছেন। তবে নিহতদের মধ্যে নারী ও শিশু যে আছে সেটি উল্লেখ করেননি এ দখলদার।

২০২৫ সালের আগস্টে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। ওই সময় হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে ছেড়ে দেয়। অপরদিকে ইসরায়েল প্রতিশ্রুতি দেয় তারা গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে দেবে। এছাড়া বেসামরিক মানুষের ওপরসহ সব ধরনের হামলা বন্ধ রাখবে।

তবে ইসরায়েলিরা প্রতিশ্রুতি বন্ধ করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। এতে করে যুদ্ধবিরতির পরও উপত্যকাটিতে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের এসব হামলা বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েলে জানিয়েছে তারা হামাস যোদ্ধাদের ওপর টার্গেট কিলিং অব্যাহত রাখবে।

এরআগে গতকাল গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকে স্ত্রী ও দুই মেয়েসহ হত্যা করে ইসরায়েলি সেনারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত

আপডেট সময় ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬