ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি Logo বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ Logo ১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন Logo শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ Logo জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি Logo গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ পাওনা নিষ্পত্তির দাবি Logo সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুতে প্রয়োজন ১৪১০ কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন

প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মৃতিফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার নৈতিক সাহস, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক সংহতির চেতনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ফ্রান্স এবং বাংলাদেশের জনগণের মধ্যে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছিল।

সাহিত্য, শিল্পকলা ও জনজীবনে আঁদ্রে মালরোর অনন্য অবদান তুলে ধরে উপাচার্য বলেন, মানব স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকারই তাকে বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিল।

তিনি জানান, দেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে হবে। স্বাধীনতা সংগ্রামের কঠিন সময়ে দেশ-বিদেশের যেসব সুহৃদ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সম্মান জানানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জীবন ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতিষ্ঠান। প্রখ্যাত ফরাসি লেখক আঁদ্রে মালরোর ৫০তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাসকে নতুন করে স্মরণ করার সুযোগ করে দিয়েছে। এই বন্ধুত্ব গড়ে উঠেছিল কূটনৈতিক সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, সংহতি এবং মানুষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি গভীর অঙ্গীকারের ওপর ভিত্তি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে স্মরণ করার বিশেষ তাৎপর্য আছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তিনি তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন, যা এখনো অবিস্মরণীয় হয়ে আছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে আঁদ্রে মালরোর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কিছু স্থিরচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আঁদ্রে মালরোর স্মৃতিফলক সংরক্ষণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন

আপডেট সময় ০৬:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬