ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির খালে বড়শি দিয়ে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশি ‘বাঘা’র

ইতালির ভেনিস বলতেই গন্ডোলা, স্বচ্ছ নীল জলরাশি আর পর্যটকদের কোলাহল। তবে এই চিরচেনা রূপের আড়ালে মাছ শিকারের নেশায় এক ভিন্ন জগত গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসী এমদাদুল সরকার। স্থানীয় প্রবাসী মহলে তিনি ‘বাঘা’ নামেই বেশি পরিচিত।

সম্প্রতি বড়শিতে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ ধরে ভেনিসে রীতিমতো হইচৈ ফেলে দিয়েছেন তিনি। ভেনিসের সরু খাল ও জলাশয়ে এমদাদুল সরকারের বড়শিতে ধরা পড়া একেকটি বোয়াল মাছের ওজন সাধারণত ৭০ থেকে ৯০ কেজির মধ্যে থাকে।

কোনো কোনো মাছের দৈর্ঘ্য এতটাই বেশি হয় যে তা খোদ শিকারির উচ্চতাকেও ছাড়িয়ে যায়। বিশালাকার এসব মাছ শিকারের সুবাদে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও তিনি এখন পরিচিত মুখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভেনিসে বসবাস করছেন এমদাদুল সরকার। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে শুরুর দিকে নিছক শখের বশেই বড়শি নিয়ে খালের পাড়ে বসতেন। কিন্তু দীর্ঘদিনের অধ্যবসায় ও অভিজ্ঞতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। অভিজ্ঞ শিকারিদের মতে, মাছ ধরতে প্রয়োজন হয় অগাধ ধৈর্যের; আর বাঘার কাছে এই মাছ শিকার অনেকটাই ধ্যানের মতো।

দীর্ঘদিনের অভিজ্ঞতায় পানির গতিপ্রকৃতি, বাতাসের দিক এবং জলের নিচের নড়াচড়া পর্যবেক্ষণ করেই তিনি মাছের অবস্থান বুঝতে পারেন। এমদাদুলের বিশ্বাস, দীর্ঘদিনের এই সখ্যের কারণে পানির নিচে মাছের সঙ্গে তাঁর এক ধরনের নীরব যোগাযোগ বা ‘কথা’ হয়। কখন টোপ ফেলতে হবে আর কখন সুতায় টান দিতে হবে—সে হিসাব যেন তার নখদর্পণে।

ইতালির খাল ও জলাশয়ে শৌখিন মৎস্যশিকারের সুযোগ থাকলেও তা অত্যন্ত নিয়মতান্ত্রিক। ইচ্ছেমতো মাছ ধরার সুযোগ নেই সেখানে। এমদাদুল সরকারও প্রশাসনের সব নিয়মকানুন মেনেই মাছ ধরেন। দেশটিতে মাছ ধরার জন্য সরকারি অনুমোদন বা লাইসেন্স নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ কর (ট্যাক্স) পরিশোধ করতে হয়। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বছরের পর বছর ধরে নিজের এই শখ পূরণ করে চলেছেন তিনি।

প্রবাসের যান্ত্রিক জীবনে কাজের চাপে অনেকেই যখন হাঁপিয়ে ওঠেন, তখন ভেনিসের খালপাড়ে বড়শি হাতে এমদাদুল সরকারের উপস্থিতি যেন প্রকৃতির সান্নিধ্যে থাকার এক অনন্য দৃষ্টান্ত। ধৈর্য, অভিজ্ঞতা আর প্রকৃতির প্রতি ভালোবাসার মেলবন্ধনে ভেনিসের জলজ জগতে ‘বাঘা’ আজ সত্যিই এক ব্যতিক্রমী নাম।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইতালির খালে বড়শি দিয়ে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশি ‘বাঘা’র

আপডেট সময় ১২:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬