ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বেঙ্গল কিচেন অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গোল্ডকোস্ট, ব্রিসবেন এবং সানশাইনকোস্টে বসবাসরত কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দ সপরিবারে অংশগ্রহণ করেন।

নবীন-প্রবীণ প্রাক্তন ছাত্রবৃন্দ তাদের কলেজ জীবনের স্মৃতিচারণা, আড্ডা এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। অনুষ্ঠান পরিচালনা এবং স্বাগত বক্তব্য দেন ব্রিসবেনের অতি পরিচিত সংগঠক এবং সমাজকর্মী যীশু দাস গুপ্ত।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিলেন ১৯৬২ ব্যাচের ছাত্র, ডক্টর আদিল খান। সবচেয়ে নবীন ছাত্র ছিলেন ২০০৬ ব্যাচের তাহসিন।

পরিচয় পর্ব শেষে সকলে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনানুষ্ঠানিক আলোচনায় সকলের অংশগ্রহণে ভবিষ্যতে আরো বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ৯২ ব্যাচের দেওয়ান রওশন নবী এবং ০৬ ব্যাচের তাহসিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রদের মধ্যে ছিলেন ব্রিসবেনের জনপ্রিয় কথা সাহিত্যিক মুস্তাফিজুর রহমান টিটু, ডা. জামান, ডা. জালাল, ডা. আশিক, ডা. নূর হাসান অনুপম, ডক্টর আদিল খান, ডক্টর দেওয়ান, ডক্টর নুর হাসান, এফসিপিএ, সিএফও তারিক ইসলাম. ইঞ্জিনিয়ার কুশল আহমেদ, ইঞ্জিনিয়ার সাঈদ, ইঞ্জিনিয়ার ফখরুল আহমেদ, ডক্টর হাসিব, ডক্টর জেডি, ইঞ্জিনিয়ার তাহসিন, জাহাঙ্গীর হোসেন, ডক্টর সৈয়দ শামস, ড্যানি আলম, তৌহিদুল হক, জাহেদুল হক, জাইদুল আলম, আমিন এবং কাজী সাহেদ আনোয়ার।

তারা একটি সফল অনুষ্ঠানের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬