ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে Logo এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার Logo আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর Logo ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক Logo গাইবান্ধায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার Logo পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ব্রাজিলে ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কর্তৃপক্ষ এখন আহতদের উদ্ধার করতে এবং ধ্বংসস্তূপের ভেতর আরও হতাহতদের খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) ভোরে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হানে তুপানসিরিটা শহরে। ২০ হাজার মানুষের বসবাসরত এই পৌর এলাকায় ঝড়ে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০০টি গাছ উপড়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমকে তুপানসিরিটার মেয়র গুস্তাভো হার্টার বলেন, এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি, যেন কোনো সিনেমার দৃশ্য। তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের চারপাশের গাছ পড়ে পথ বন্ধ হয়ে গিয়েছিল, শহরে প্রবেশের রাস্তাগুলোও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। পুরো শহর যেন ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের ছাদও ভেঙে পড়েছে এবং ১১ জন রোগীকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে।

মেয়র জানান, ভোর তিনটার দিকে আঘাত হানা এই ঝড় স্থায়ী ছিল এক ঘণ্টারও কম সময়। ফলে পুরো শহরে বিদ্যুৎ ও পানিহীন হয়ে পড়েছে। রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের সরকার জানিয়েছে, সেখানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে; তুপানসিরিটা শহরটি এই অঙ্গরাজ্যেই অবস্থিত। এছাড়া আরও ৩২টি পৌর এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এই দুর্যোগের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিভিল ডিফেন্সের রাজ্য সমন্বয়কারী লুসিয়ানো বোইরা ‘রেডিও গাউচা’-কে জানান, আমরা জানতে পেরেছি, পৌর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন ভবনের ছাদ ধসে পড়েছে। ব্রাজিলের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটারে পৌঁছেছিল।

সিভিল ডিফেন্স এই ঝড়কে ‘সুপারসেল’ হিসেবে অভিহিত করেছে। এটি এমন এক ধরনের শক্তিশালী ঝড়, যা প্রায়শই টর্নেডোর পূর্বাভাস দেয় এবং এতে বাতাসের তীব্র ঊর্ধ্বমুখী প্রবাহ থাকে। তারা শহরটিতে টর্নেডো আঘাত হানার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না। দুর্যোগ মোকাবিলায় রাজ্য কর্তৃপক্ষ স্থানীয় মুদ্রায় প্রায় ৩,৩০,০০০ মার্কিন ডলার সমমূল্যের অর্থ বরাদ্দ করেছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রায়শই টর্নেডোর আঘাত ঘটে থাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

ব্রাজিলে ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬