ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান

ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সূত্রাপুর থানায় করা মামলায় অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অপর দুজন হলেন- ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয় ইসলাম (১৯)। পুলিশের প্রতিবেদনে সোহাগকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন শুনানিতে বলেন, গতকাল কোর্টে আমাদের ওপর বহিরাগতরা এসে মব করেছে। বিচারককে উদ্দেশ্যে তিনি বলেন, গতকাল মঙ্গলবার এই সময়ে আপনার কোর্টে জামিন শুনানি করেছি (বাবুল আক্তার নামে একজন আসামির)। এরপরে সাঈদ খোকনের শুনানি করতে গেলে তারা তাকে মব করে। যেখানে আমি নিজেও ভুক্তভোগী।

আমাকেও হেনস্তা করা হয়েছে।

এ সময় আসামি নিজে আইনজীবী হওয়ায় তিনি নিজেও শুনানি করতে আদালতের কাছে অনুমতি চাইলে বিচারক বলেন, এক মিনিটের মধ্যে বলতে বলেন।

বিচারকের অনুমতি নিয়ে নিজের জামিন শুনানিতে অ্যাডভোকেট সোহাগ বলেন, গতকাল সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় ৩৩ নং কোর্টে উপস্থিত হই। সেখান থেকে আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে বের করে দেয়। আমাকে প্রায় এক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়। তারা আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে নিচে নামিয়ে আনেন। এর মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমি নিজেকে আবিষ্কার করি একটা ভ্যানের ওপর। আমাকে দেখে অনেকে মনে করেছে লাশ। আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।

এ সময় বিচারক বলেন, জনগণের কাছে থেকে আপনাদের পুলিশের হেফাজতে নিয়েছি, এটা এডমিটেড। জামিন বিষয়ে আপনি বলুন।

এরপর সোহাগ আরো বলেন, গত ৯ তারিখে আদালতে সামনে বোমা হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি একজন আইনজীবী হিসাবে কেন বোমা হামলা করব! একজন আইনজীবী বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে না। আমি জামিন পাওয়ার হকদার।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, এই আসামি যুবলীগের নেতা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা। এ জন্য এই এলাকার মানুষ তাকে চেনে। গতকাল স্থানীয়রা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। তারা দিনে আসেন আদালতে ওকালতি করতে, আর রাত হলে বোমা নিক্ষেপ করেন, গাড়িতে আগুন দেয়, ভাংচুর করেন। উনাদের নির্দেশে বোমা নিক্ষেপ করা হয়েছে। আসামি সোহাগ এই ঘটনায় সঙ্গে জড়িত রয়েছে। আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি।

এরপর বিচারক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে ধারায়। এটা সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। জামিন দিতে হলে রাষ্ট্রপক্ষকে আরো ব্যপকভাবে শুনতে হবে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেন। এই পর্যায়ে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

পরে এই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোহাগ, সুদাইচ ও সুমাইয়কে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। গত ১৭ নভেম্বর রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে উত্তেজিত জনতার কাছ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। আটকের আগে উত্তেজিত জনতার মারধরে সোহাগ আহত হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে

আপডেট সময় ০৫:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬