ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানানো হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও আবদুল্লাহ আল নোমান।

শুনানিতে মামলায় আনা অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর পালোয়ান। তিনি জানান, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে দুজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ৫২ জন সাক্ষী। এছাড়া তথ্য-উপাত্ত হিসেবে ৯৩৬ পৃষ্ঠার প্রমাণাদি জমা দেওয়া হয়েছে। সবমিলিয়ে যথেষ্ট প্রমাণাদি রয়েছে জানিয়ে প্রাইমা ফেসি বিবেচনায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান এই প্রসিকিউটর।

এরপর জাহাংগীর আলমের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি নিজের মক্কেলকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন আসামি জাহাংগীর আলম।

গত ২৫ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। তবে ১৫ নভেম্বর না হওয়ায় আজকের দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

এর আগে, ২৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটিসহ জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

আপডেট সময় ০১:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬