ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’ Logo নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে Logo ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের বিলম্ব, আগুনে পুড়ল ১৮ দোকান ও ২ বসতঘর

আজ কবি মারিয়েন মুরের জন্মদিন

বিশ শতকের মার্কিন আধুনিক কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ নাম মারিয়েন মুর। ভাষার অভিনব ব্যবহার, প্রকৃতি ও প্রাণিজগতের সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং স্বতন্ত্র কাব্যশৈলীর জন্য বিশ্বসাহিত্যে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।

‘Poetry’ ও ‘The Fish’-এর মতো কবিতার জন্য পরিচিত এই কবি পেয়েছেন পুলিৎজার পুরস্কার ও ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। আজ ১৫ নভেম্বর তার জন্মদিন।

১৮৮৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কার্কউডে জন্মগ্রহণ করেন মারিয়েন মুর। শৈশবের বড় একটি সময় কাটে পেনসিলভানিয়ার কার্লাইলে।

১৯০৫ সালে ব্রাইন মাওর কলেজে ভর্তি হন তিনি। ১৯০৯ সালে জীববিজ্ঞান ও হিস্টোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে কিছুদিন শিক্ষকতা করেন কার্লাইল ইন্ডিয়ান স্কুলে। পরে নিউইয়র্কে গিয়ে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে কাজ শুরু করেন।

ছোটবেলা থেকেই কবিতার প্রতি আগ্রহ ছিল মুরের। ১৯১৫ সালে ‘দ্য ইগোইস্ট’ ও ‘পোয়েট্রি’ সাময়িকীতে তার কবিতা প্রকাশিত হতে শুরু করে। ১৯২১ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘Poems’। বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তার কলেজের সহপাঠী ও কবি এইচ ডি (H.D.)। এরপর ১৯২৪ সালে প্রকাশিত হয় ‘Observations’।

বইটি তাকে সাহিত্যজগতে আরো পরিচিত করে তোলে।

১৯২৫ থেকে ১৯২৯ সাল পর্যন্ত প্রভাবশালী সাহিত্য সাময়িকী ‘The Dial’-এর সম্পাদকের দায়িত্ব পালন করেন মুর। এ সময় মার্কিন আধুনিকতাবাদী সাহিত্য আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। টি এস এলিয়ট, উইলিয়াম কার্লোস উইলিয়ামস, ওয়ালেস স্টিভেন্স ও এজরা পাউন্ডের মতো কবিদের সঙ্গে তার সাহিত্যিক পরিমণ্ডল ছিল।

মুরের কবিতার অন্যতম বৈশিষ্ট্য ছিল ভাষার সংযত ও নিখুঁত ব্যবহার। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে তিনি মুক্তছন্দে লিখেছেন। তার কবিতায় প্রাণী, প্রকৃতি, শিল্প, মানুষ ও দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে। ‘The Fish’ কবিতায় সামুদ্রিক পরিবেশ ও প্রাণিজগতের চিত্র তুলে ধরেছেন অনন্য কাব্যিক ভঙ্গিতে। অন্যদিকে ‘Poetry’ কবিতায় কবিতার প্রকৃতি ও তাৎপর্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। তার লেখায় বিভিন্ন উৎস থেকে উদ্ধৃতি ব্যবহারের প্রবণতাও লক্ষণীয়।

১৯৩৫ সালে প্রকাশিত হয় ‘Selected Poems’। বইটির ভূমিকা লিখেছিলেন টি এস এলিয়ট। এরপর ‘The Pangolin and Other Verse’, ‘What Are Years’ ও ‘Nevertheless’-এর মতো কাব্যগ্রন্থ প্রকাশ করেন তিনি। ১৯৫১ সালে প্রকাশিত হয় ‘Collected Poems’। এই বইয়ের জন্য ১৯৫২ সালে কবিতায় পুলিৎজার পুরস্কার ও ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান মারিয়েন মুর। ১৯৫৩ সালে অর্জন করেন বলিঞ্জেন পুরস্কারও।

কবিতার পাশাপাশি প্রবন্ধ, সাহিত্য সমালোচনা ও অনুবাদেও অবদান রেখেছেন মুর। ফরাসি লেখক জ্যঁ দ্য লা ফঁতেনের উপকথা ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি। খেলাধুলার প্রতিও তার আগ্রহ ছিল। বিশেষ করে বেসবলের ভক্ত ছিলেন। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতিও ছিল তার মুগ্ধতা। আলীর ‘I Am the Greatest!’ রেকর্ডের জন্য ভূমিকা লিখেছিলেন তিনি।

জীবদ্দশায় সাহিত্যজগতে বিশেষ সম্মান অর্জন করেন মারিয়েন মুর। তার স্বতন্ত্র পোশাক, ত্রিকোণ টুপি ও কেপও তাকে আলাদা পরিচিতি দিয়েছিল। ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে মারা যান এই কবি। তবে আধুনিক কবিতায় তার স্বতন্ত্র ভাষা, বিষয় নির্বাচন ও সাহিত্যিক অবদান তাকে এখনো বিশ্বসাহিত্যে স্মরণীয় করে রেখেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

আজ কবি মারিয়েন মুরের জন্মদিন

আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬