ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব Logo জঙ্গল থেকে নকশাল নির্মূল হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি Logo সাভারে এক রাতে তিন ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Logo শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের অর্থনীতি ধ্বংসে রাশিয়ার জোরদার হামলা Logo সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক, জানালেন রণবীর

অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা দেখাতে চান বলিউড অভিনেতা রণবীর কাপুর। এরই মধ্যে নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালনায় অভিষেকের পরিকল্পনা রয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে রণবীর বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’

‘রামায়ণ : পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে এসব কথা বলেন রণবীর। সেখানে পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমা নিয়ে ভাবনার কথা তুলে ধরেন তিনি।

রণবীর জানান, কয়েক মাস আগে থেকেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে কাজটি যে সহজ নয়, সেটিও স্বীকার করেন তিনি। তার ভাষায়, ‘কয়েক মাস আগে আমি চিত্রনাট্য লেখা শুরু করেছি। সৃজনশীল কাজ তৈরি করা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি।

লেখক ও নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়েছে।’

পরিচালনার প্রতি নিজের আগ্রহ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, একজন পরিচালক একটি গল্পকে পর্দায় তুলে ধরতে অনেক মানুষের সঙ্গে কাজ করেন। পুরো গল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত থাকার মধ্যে আলাদা এক ধরনের সৃজনশীল আনন্দ রয়েছে। এই অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি।

প্রথম সিনেমার ধরন নিয়েও কথা বলেছেন অভিনেতা।

নির্দিষ্ট কোনো ঘরানার কথা এখনো ঠিক করেননি। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং নির্মাতা রাজকুমার হিরানির সিনেমার প্রতি তার বিশেষ ভালো লাগা রয়েছে। এমন আবহের একটি আবেগঘন, ইতিবাচক পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন রণবীর। জানান, বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন তিনি। ফলে চিত্রনাট্য লেখা ও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করতে পারেন। তবে আপাতত অভিনয়ের চলমান কাজগুলো শেষ করতে চান। ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’ সিনেমার কাজ শেষ করার পর পরিচালনায় মনোযোগ দিতে চান তিনি। নিজের প্রথম সিনেমার শুটিং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শুরু করার আশা করছেন।

রণবীরের অভিনয়জীবনের পাশাপাশি পরিচালনায় আসার ইচ্ছার পেছনে রয়েছে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যও। তার বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চ

অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা দেখাতে চান বলিউড অভিনেতা রণবীর কাপুর। এরই মধ্যে নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালনায় অভিষেকের পরিকল্পনা রয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে রণবীর বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’

‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে এসব কথা বলেন রণবীর। সেখানে পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমা নিয়ে ভাবনার কথা তুলে ধরেন তিনি।

রণবীর জানান, কয়েক মাস আগে থেকেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে কাজটি যে সহজ নয়, সেটিও স্বীকার করেন তিনি। তাঁর ভাষায়, ‘কয়েক মাস আগে আমি চিত্রনাট্য লেখা শুরু করেছি। সৃজনশীল কাজ তৈরি করা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। লেখক ও নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়েছে।’

প্রথম সিনেমার ধরন নিয়েও কথা বলেছেন অভিনেতা। নির্দিষ্ট কোনো ঘরানার কথা এখনো ঠিক করেননি। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং নির্মাতা রাজকুমার হিরানির সিনেমার প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। এমন আবহের একটি আবেগঘন, ইতিবাচক পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

রণবীরের অভিনয়জীবনের পাশাপাশি পরিচালনায় আসার ইচ্ছার পেছনে রয়েছে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যও। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। তখন কিশোর বয়সী রণবীর বাবার সঙ্গে কাজেও যুক্ত ছিলেন। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সিনেমাটিতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরো কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক, জানালেন রণবীর

আপডেট সময় ০১:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬