ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

তিন দিনে বিশ্বব্যাপী আয় ৩৭৫ কোটি

বক্স অফিসে দারুণ গতিতে এগোচ্ছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ : পার্ট ওয়ান’। মুক্তির প্রথম দিন কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় দিনে আয় কমেছিল ছবিটির।

তবে তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়িয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। শনিবার এক দিনেই ভারতের বাজারে ছবিটির নেট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। এর মধ্য দিয়ে তৃতীয় দিনের আয়ের হিসাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি।

বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতে ‘রামায়ণ’-এর মোট নেট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি।

দেশটিতে ছবিটির মোট আয় (গ্রস) ২১৮ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজারে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৬০ কোটি রুপি। ফলে বিদেশে মোট আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।

ভাষাভিত্তিক আয়ের হিসাবে তৃতীয় দিনেও সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। সেদিন ১৯ হাজার ৯২৭টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণের আয় হয়েছে ৫৩ কোটি রুপি। এ ছাড়া ৯০৭টি প্রদর্শনী থেকে কন্নড় সংস্করণে ৬ কোটি ৩০ লাখ, ১ হাজার ৫৮৬টি প্রদর্শনী থেকে তেলুগুতে ৬ কোটি এবং ৫৯৩টি প্রদর্শনী থেকে মালয়ালাম সংস্করণে আয় হয়েছে ২ কোটি রুপি।

এর আগে মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে।

তবে শনিবারের আয় প্রথম দিনের সংগ্রহকেও ছাড়িয়ে গেছে।

এদিকে দ্বিতীয় দিনের আয় কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীপাবলির আগের সময়টিতে উৎসবকেন্দ্রিক ব্যস্ততার প্রভাব পড়েছিল সিনেমাটির ব্যবসায়। তবে সন্ধ্যার প্রদর্শনীগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাওয়া গেছে।

তৃতীয় দিনের আয়ের হিসাবে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ প্রথম দিনে ভারতে ৮৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। তবে মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় ছিল ৬৯ কোটি ১০ লাখ রুপি। সেই জায়গায় একই দিনে ‘রামায়ণ’ আয় করেছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ তৃতীয় দিনের আয়ে ‘আদিপুরুষ’-কে সামান্য ব্যবধানে পেছনে ফেলেছে নতুন সিনেমাটি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুক্তির আগে বিশ্বজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। এ ছাড়া রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরো অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

তিন দিনে বিশ্বব্যাপী আয় ৩৭৫ কোটি

আপডেট সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬