ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, মোবাইল কেড়ে নেওয়া, হত্যার হুমকি এবং ফেসবুকে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান।

পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকেও নোটিশ দেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় জামিন নিতে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তার ট্রাইপড ভেঙে ফেলেন পরীমনির নিরাপত্তাকর্মীরা। এছাড়া হামলায় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী ও একজন বিচারপ্রার্থী আহত হন।

পরে পরীমনি রবিউলের দিকে তেড়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ‘তোকে পাড়িয়ে মেরে ফেলব’ বলে হুমকি দেন।

পরদিন দিন ৬ নভেম্বর পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে আবহ সংগীত হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা হয়, যা আইন অনুযায়ী অবমাননার শামিল।

আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন নোটিশদাতা।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘শিল্পী সমিতি কী পদক্ষেপ নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে পরীমনিকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

আপডেট সময় ০৪:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬