ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

কবে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’?

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখসহ বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেন নির্মাতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, চিত্রাঙ্গদা সিং ও সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় সালমানকে। নিজের দেরি করে আসার অভ্যাস নিয়েও রসিকতা করেন তিনি।

এমনকি নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক নির্মিত হলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হবে না বলেও মন্তব্য করেন এই অভিনেতা।

‘মাতৃভূমি’ সিনেমাটির নাম শুরুতে ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সিনেমার বিষয়বস্তু ও গল্পে পরিবর্তন আনার খবর সামনে আসে।

শোনা যায়, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নির্মাতাদের সংবেদনশীল সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে অনুষ্ঠানে সালমান খান স্পষ্ট করেছেন, সিনেমার নাম পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল না।

উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ সিনেমা ছিল ‘সিকান্দার’। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বড় তারকাবহর ও বিশাল বাজেট নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

এবার ‘মাতৃভূমি’ দিয়ে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

কবে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’?

আপডেট সময় ০১:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬