ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

বল হাতে আলো ছড়ালেন হাসান মাহমুদ। কিন্তু তারপর সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের হলো না।

ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে যে ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৮৮ রান। প্রতিপক্ষের থেকে এখনো ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। আলোকস্বল্পতায় আজও আগেভাগে দিন শেষ হওয়ার আগে লড়াই করেছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

আঙুলের চোটে প্রথম টেস্ট খেলতে না পারা মুশফিকের ১৯ রানের বিপরীতে ২৯ রানে অপরাজিত আছেন হৃদয়। উইকেট তিনটি ভাগাভাগি করে নিয়েছেন তিন পেসার জেইডন সিলস, শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস।

ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পাওয়া আজ নতুন অভিজ্ঞতা হয়েছে নাঈম হাসানের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেনারের ভূমিকায় দেখা গেছে অফস্পিনারকে।

অভিজ্ঞতাটা অবশ্য মোটেও সুন্দর হয়নি তার। দলীয় ১৩ রানের সময় আউট হন নাঈম (৫)। দ্রুত ফেরেন অন্য ওপেনার তানহজিদ হাসান তামিমও। ১৬ রানের বেশি করতে পারেনি বাঁহাতি ব্যাটার।

দলীয় ২২ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও হৃদয়।

তবে অধিনায়ক শান্ত ১৮ রানে বোল্ড হলে তৃতীয় উইকেটের জুটিটা ২৯ রান পর্যন্ত টিকতে পারে। এরপরের মুশফিক-হৃদয়ের ৩৭ রানের জুটি। আগামীকাল তাদের কাঁধে থাকছে আরো বড় দায়িত্ব।

এর আগে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১৩৩ রানে আমির জাঙ্গুকে আউট করে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন হাসান। ৩০৮ বলের ইনিংসটি সাজান ১৩ চার ও ২ ছক্কায়। ফিরতি বলে আনন্দ আরো দ্বিগুণ হয়। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেসকে ‘গোল্ডেন ডাকে’ লিটন দাসের ক্যাচ বানালে। তবে হ্যাটট্রিক পাওয়া হয়নি বাংলাদেশি পেসারের।

দলীয় ২৬৪ রানে হাসান জোড়া আঘাত হানলেও ক্যারিবিয়ানদের শেষ দিকের ব্যাটাররা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তার প্রমাণ ৩৫৬ রানে অতিথিদের থামা। এতে অবদান রেখেছেন অষ্টম ব্যাটার হিসেবে ৫১ রানে আউট হওয়া গ্রিভস। ক্যারিবিয়ানদের শেষ চার ব্যাটারও পনেরোর্ধ্ব ইনিংস খেলে বড় সংগ্রহে অবদান রেখেছেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বাকি ৬ উইকেটের ৪টি পঞ্চমবারের মতো টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। বিপরীতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেটে নেওয়ার কীর্তি গড়েন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬