ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমমন্ত্রীকে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

সিলেট সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তাকে দেখতে সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে দুপুর সোয়া ১টার দিকে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনি সরকারি কাজে গিয়েছিলেন।

আংশিক কাজ সম্পন্নের পর হঠাৎ খেয়াল করেন, তার ডান পাশ দুর্বল লাগছে এবং কাঁপছে। তিনি অস্বস্তিবোধ করছিলেন এবং ঘেমে যাচ্ছিলেন। এ সময় তাৎক্ষণিক যোগাযোগ করে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু পরীক্ষার রিপোর্ট এসেছে, বাকি পরীক্ষাগুলো সন্ধ্যার পর হবে। সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পর্যালোচনার পর চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী চিকিৎসা চলবে। স্বস্তির বিষয়, তিনি এখন কিছুটা সুস্থ আছেন।

এদিকে শুক্রবার বিকেলে হাসপাতালে আরিফুল হক চৌধুরীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তারা হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমমন্ত্রীকে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬