ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপমধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আলোচনায় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা বলেন তারা। খবর আনাদোলু এজেন্সির।

কাতারের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত নিরসন ও উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন আমির। পাশাপাশি নৌ চলাচলের স্বাধীনতা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেও সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, ইরানের দেওয়া সাতটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে না। বর্তমানে ওয়াশিংটন প্রস্তাবটি পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।

এ পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে দুই দেশের শর্তের মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা কতটা এগোবে, তা এখনো স্পষ্ট নয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপ

আপডেট সময় ০৪:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬