ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডির একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও জানা যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ২৭ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। তারা বিকেল ৩টা ৪২ মিনিটে পৌঁছায় এবং অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ধানমন্ডির ১০/এ এলাকার ১৪ তলা ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি উল্লেখ করেন, জরুরি সহায়তার কথা ভেবে প্রথমে পলাশী ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছিল। তবে আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় সেই ইউনিট দুটিকে পথ থেকেই ফেরত পাঠানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৭:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬