ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইয়েমেনে বাজার-পেট্রোল পাম্পে বিমান হামলা সৌদির, নিহত ১৪ Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার

ভারতের পশ্চিমবঙ্গে একই দিনে পুলিশের গুলিতে দুই অভিযুক্ত নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর একই দিন দুপুরে মুর্শিদাবাদের ধুলিয়ানে আরো এক এনকাউন্টারের ঘটনা ঘটেছে।

গাইঘাটায় ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত এক যুবক পুলিশের গুলিতে নিহত হন। তার বিরুদ্ধে পুলিশের গুলি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠেছে। অন্যদিকে বিজেপি নেতা সুজিত মণ্ডল হত্যা মামলার অন্যতম আসামি সামাউন শেখও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

আনন্দবাজার ডট কমের খবরে বলা হয়েছে, সুজিত মণ্ডল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার সামাউনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় পুলিশ।

দুপুর পৌনে ৩টার দিকে ধুলিয়ান বাজার এলাকায় এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে পুলিশের গুলি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলিও ছোড়েন সামাউন। পরে পুলিশের পাল্টা গুলিতে তিনি ‍গুরুতর আহত হন।

এ অবস্থায় সামাউনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এর আগে গত ২৮ আগস্ট সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকার বাসিন্দা সুজিত মণ্ডল নিখোঁজ হন। পরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামিউল শেখ, তাজকিরা বিবি ও জনি শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে সামাউন শেখ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে এক প্রতিবেদনে জানায় টিভি৯।

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশুর মাংস কাটার ছুরি দিয়ে সুজিতকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সামিউন শেখ, তাজকিরা বিবি ও জনি শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেবে সরকার।

এদিকে ঘটনাটি ঘিরে পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও ওঠে। সুজিতের স্ত্রী সুমনা মণ্ডল পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন। তবে বিষয়টিকে গুরুতর ত্রুটি হিসেবে উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ওই মামলার তদন্তের দায়িত্ব অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে দেন মুখ্যমন্ত্রী।

এর পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে ধুলিয়ান টিওপির ইনচার্জ এএসআই সুমন্তকুমার দাস ও সামশেরগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই সাইফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে পুলিশ লাইনে পাঠিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনকে শাস্তিমূলক বদলি করা হয়। এছাড়াও জঙ্গিপুরের পুলিশ সুপার সুরিন্দর সিংহকে কারণ দর্শানোর নোটিশ দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে বাজার-পেট্রোল পাম্পে বিমান হামলা সৌদির, নিহত ১৪

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার

আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬