ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের একই দিনে মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে এক বছর ১০ মাস বয়সী মিফতাহুল জান্নাত ও আব্দুল্লাহ আরাফের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে খেলছিল শিশু দুটি। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল গণমাধ্যমকে বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারে আহাজারি চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তাদের জন্ম হয়েছিল একই দিনে। আবার একই দিনে তাদের মৃত্যু হলো।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় নজরে রাখার অনুরোধ জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

আপডেট সময় ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬