ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার Logo শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি : শিক্ষামন্ত্রী

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

পাবনায় যাত্রীবাহী বাসের চাপায় মো. রোমান (২৪) নামের সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর এলাকার রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জালালপুরের দিকে যাচ্ছিলেন রোমান। রিকশাটি জালালপুরের রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ‘হিমেল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে বাসের নিচে পড়ে যান এবং রিকশায় তার সঙ্গে থাকা এক নারী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোমান বাসের সামনে ছিটকে পড়ার পর স্থানীয়রা চালককে বাস থামাতে চিৎকার করলেও চালক গাড়ি না থামিয়ে রোমানের ওপর দিয়েই বাস চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথার খুলি থেতলে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।দুর্ঘটনায় আহত নারীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট সময় ০৬:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬