ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে Logo বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির বিনিয়োগ : প্রতিরক্ষা উপদেষ্টা Logo ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন ৫ দিনের রিমান্ডে Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ‎রাজধানীর মিরপুর-১ নম্বরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে।

‎আজ দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১ নম্বরের শাহ আলী মাজার, শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স, ছিন্নমূল মার্কেট, ফেয়ার প্লাজা, মুক্তিযোদ্ধা মার্কেট, বাগদাদা ও সনি হল পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে দোকান সরানো হয়েছে। এ সময় অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

‎অভিযানে দোকান সরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাতে দোকান থাকা এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি।

কিন্তু এখন কী করব, জানি না। আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর সরানো উচিত। আমরা কাজ করে খাই।’

অভিযান পরিদর্শনের পর ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়।

আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বাসিন্দা এবং মিরপুর ১ নম্বর, শাহ আলী, দারুসসালাম, মিরপুরসহ আশপাশের থানা ও ওয়ার্ডের নগরবাসী একটি চাহিদা ও অধিকার থেকে বঞ্চিত ছিলেন। মিরপুর ১ নম্বরে অবৈধভাবে হকাররা রাস্তা ও ফুটপাত দখল করে নিজেদের মতো করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই হকাররা শুধু গত এক-দুই বছর ধরে এখানে ব্যবসা করছেন না; ফ্যাসিবাদী আমল থেকেই তারা এখানে অবৈধভাবে ব্যবসা করে আসছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ

আপডেট সময় ০৩:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬