বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

৩ জুনের অগ্রিম টিকিট পেতে ১ কোটি ১৪ লাখ হিট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চলের যেসব যাত্রী ৩ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য শনিবার টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ৩ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩২ হাজার ৮৪১টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৩ টি ট্রেনে ১৬ হাজার ৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২০ টি ট্রেনে ১৬ হাজার ৭৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ১৫ হাজার ৬৫৮টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৫৫টি টিকিট। সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার ৮৬৭টি টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com