ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০ Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় চৌদ্দগ্রামে তিন ব্যবসায়ীকে জরিমানা Logo ৪ দিনে দুবার মাঠেই ঢলে পড়লেন জামাল, শনাক্ত হয়েছে খিঁচুনি রোগ Logo ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৪৮৩, মামলা ৫৯ Logo মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩ Logo ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ Logo আইসিসির প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Logo বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক Logo চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ Logo বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

৪ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বর্ষণ এবং শেরপুর জেলায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে এসব এলাকার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

ইতোমধ্যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় এই নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেখানে গতরাতে ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে।

পাউবো জানিয়েছে, আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি উজানে ভারী বর্ষণ চলায় নদীগুলোর পানি আবারও বাড়তে শুরু করেছে।

বেসরকারি প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। এতে করে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীগুলোয় পানি হঠাৎ বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রের ভিত্তিতে আবহাওয়াবিদ পলাশ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একের পর এক বজ্রসহ বৃষ্টির প্রবল প্রবাহ উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অতিক্রম করছে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে।

সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই তিন বিভাগের জেলাগুলোতে প্রবল বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০

৪ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

আপডেট সময় ০৩:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫