ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না, ঘরে পৌঁছে যাবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কারো কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

গুজব প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না, ঘরে পৌঁছে যাবে : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৭:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬