ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

এবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে সন্ধ্যার পর ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রিকশাচালক মো. বিল্লাল আহত হন। ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে। এরপর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১১:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬