ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে গত বছর যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া।

ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া বলেন, ‘রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল।

এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।

সিনেমাটির শুটিংয়ে তাঁর অংশ এখনো শুরু হয়নি বলেও জানান ফারিয়া। তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।

এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল তাঁর। তবে এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজও প্রায় শেষের পথে।

অন্যদিকে গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘লজ্জা’ নামের সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে

‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬