ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

‘সাত ভাই চম্পা’ সিনেমায় পরা কবরীর সেই শাড়ি ৭ টাকায় কিনেছিলেন নূতন

ছোটবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ের প্রতি গভীর টান ছিল চলচ্চিত্র অভিনেত্রী নূতনের। সিনেমার পর্দায় প্রিয় অভিনেত্রীদের অভিনয় ও সৌন্দর্য তাকে মুগ্ধ করত।

বিশেষ করে ‘সাত ভাই চম্পা’ সিনেমায় কবরীর অভিনয় ও সৌন্দর্যে এতটাই মোহাবিষ্ট হয়েছিলেন তিনি যে, সিনেমাটিতে কবরীর পরা শাড়ির মতো একই শাড়ি কেনার জন্য অস্থির হয়ে পড়েছিলেন।

শেষ পর্যন্ত তৎকালীন সাত টাকা দিয়ে সেই শাড়ি কিনেছিলেন নূতন। নিজের অভিনয়জীবনের নানা অজানা গল্পের পাশাপাশি কবরীকে ঘিরে সেই স্মৃতিও তুলে ধরেছেন তিনি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে নিজের জীবনের এমন অনেক না বলা কথা জানিয়েছেন অভিনেত্রী নূতন।

পডকাস্টে নূতন জানান, একসময় ফোক ফ্যান্টাসি ঘরানার সিনেমার অপরিহার্য নায়িকা হিসেবে অসংখ্য সাপের সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই ঘরানায় তার প্রথম সিনেমা ছিল ‘রাজমহল’। সিনেমাটির শুটিংয়ে জোড়া সাপ হাতে নিয়ে অভিনয় করতে গিয়ে মনের অজান্তেই দুটি সাপকে গলা টিপে মেরে ফেলেছিলেন বলে জানান নূতন।

অভিনেত্রী আরো জানান, একসময় প্রয়াত এহতেশাম তাকে ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

তবে সে সময় রাজি হননি তিনি। পরবর্তীতে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে নায়িকা নূতন হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন।

জানা গেছে, পডকাস্টটি শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

‘সাত ভাই চম্পা’ সিনেমায় পরা কবরীর সেই শাড়ি ৭ টাকায় কিনেছিলেন নূতন

আপডেট সময় ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬