ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাঁধন

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর প্রথমবারের মতো নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একই সঙ্গে দুঃসময়ে পাশে দাঁড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা জানান বাঁধন।

পোস্টে অভিনেত্রী লেখেন, জীবন যখন আপনাকে কঠিন সময়ের মুখোমুখি করে, ঠিক ওই সময় মনে রাখবেন, অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন বলেন, কী এক দীর্ঘ অধ্যায় ছিল এটি। এই অধ্যায়ে ছিল কঠিন সব মুহূর্ত; ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতি।

তবে এত প্রতিকূলতার মধ্যেও একটি গভীর সত্য উপলব্ধি করেছেন বলে জানান এই অভিনেত্রী। তার ভাষায়, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে সব সমর্থন ও সহায়তা আসে।

কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন।
তিনি বলেন, আমার যখন সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন আমার পাশে দাঁড়িয়েছেন আপনারা।

এ সময় কাছের কিছু মানুষ যখন তার কাছ থেকে দূরত্ব তৈরি করেছিলেন, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তার সুরক্ষার উৎস হয়ে উঠেছিল বলেও জানান তিনি। পাশাপাশি যারা তার খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন কিংবা তাকে সাহস জুগিয়েছেন, তাদের সবার প্রতিও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী ঘিরেই সেখানে অবস্থান করছেন তিনি।

এরই মধ্যে গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তাদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ওঠে। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন বাঁধনকে সহযোগিতা করে। এ ঘটনায় দেশ-বিদেশ থেকে অনেকে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাঁধন

আপডেট সময় ০৭:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬