ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

কাল সিডনি মাতাবেন জেমস

অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রক সংগীতের ঝড় তুলতে প্রস্তুত নগরবাউল জেমস। স্থানীয় সময় আগামীকাল শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট।

আয়োজনে জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের শিল্পী রূপম ইসলাম।

কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়েছেন জেমস। পাশাপাশি ভক্তদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি।

দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করে ব্যস্ত সময় কাটাচ্ছে নগরবাউল। কনসার্টে ব্যস্ততার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।

জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্যও এই আয়োজন বিশেষ। এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পূজাওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই দুই রকশিল্পী। ফলে দীর্ঘ বিরতির পর আবারও একই মঞ্চে দেখা যাবে জেমস ও রূপমকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

কাল সিডনি মাতাবেন জেমস

আপডেট সময় ০৫:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬