ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

সবাই যখন মেতেছে ৮০ দশকের লুকে, ফারিয়া তখন পৌরাণিক সাজে

অভিনেত্রী নুসরাত ফারিয়ার ৮ সেপ্টেম্বর ছিল জন্মদিন। বিশেষ এই দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি নজরকাড়া লুক শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী।

ঝলমলে কাঁচুলি, সোনালি পাড়ের লাল ফেব্রিকের দারুণ ড্রেপিং আর নাটকীয় মেকআপে নুসরাতকে মনে হয়েছে যেন আধুনিক সময়ের কোনো পৌরাণিক চরিত্র।ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি আকর্ষণীয় এই পোশাকে তার উপস্থিতিতে ছিল গ্ল্যামার, আবেদন আর খানিকটা মিথোলজিক্যাল আবহ।

এই লুকের মূল আকর্ষণ অবশ্যই স্ট্র্যাপলেস কাঁচুলি। সুইটহার্ট নেকলাইনের কাঁচুলিতে ছিল সোনালি বুননের পাড় এবং চুমকির ঘন কারুকাজ।

শরীরের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে থাকা ফিটিং পোশাকটির আবেদন আরও বাড়িয়ে দিয়েছে। প্রচলিত ব্লাউজের বদলে কাঁচুলির এই স্টাইলিং নুসরাতের লুকে যোগ করেছে সাহসী ও আধুনিক মাত্রা।

কাঁচুলিটির পেছনের ব্যাকলেস ডিটেইলও ছিল চোখে পড়ার মতো। বক্ষবন্ধনীর পেছন থেকে নেমে আসা লম্বা সোনালি ফেব্রিক পুরো লুকটিতে তৈরি করেছে এক ধরনের নাটকীয়তা।

যেন প্রাচীন কোনো পৌরাণিক চরিত্রের পোশাককে আধুনিক ফ্যাশনের ভাষায় নতুন করে তুলে ধরা হয়েছে।

কোমরের বেশ নিচ থেকে শুরু হয়েছে লাল ফেব্রিকের বটম পার্ট। এর চারপাশে থাকা সোনালি পাড় ড্রেপিংকে করেছে আরও জমকালো। লাল ও সোনালির বৈপরীত্যে পুরো আউটফিটে ফুটে উঠেছে রাজকীয় আবহ। কাপড়ের প্রবাহমান ড্রেপিংয়ের কারণে পোশাকটিতে এসেছে নড়াচড়ার সঙ্গে বদলে যাওয়া এক জীবন্ত সৌন্দর্য।

গয়নার ক্ষেত্রেও নুসরাত বেছে নিয়েছেন নজরকাড়া স্টেটমেন্ট পিস। ডিপ নেকলাইনের সঙ্গে দারুণ মানিয়েছে পার্ল এমবেলিশড গোল্ডেন চোকার। সঙ্গে থাকা কানপাশা লুকটিকে দিয়েছে আরও ঐতিহ্যবাহী আবহ। হাতে ছিল লাল খাঁজকাটা কাঁচের চুড়ি, যা লালের সঙ্গে তৈরি করেছে চমৎকার সমন্বয়।

সাজের সঙ্গে খোলা রাখা হয়েছিল বাদামি টিন্টের চুল। চুলের স্বাভাবিক ঢেউ ও খোলা স্টাইল তাঁর লুককে দিয়েছে কিছুটা বোহেমিয়ান আবহ। অন্যদিকে ড্রামাটিক আই মেকআপ পুরো সাজে যোগ করেছে রহস্যময়তা।

চোখের মেকআপ ছিল বেশ স্পষ্ট, আর নুড লিপসে রাখা হয়েছে ম্যাট টাচ। ব্লাশে ছিল পরিমিতি, তবে গালের গড়ন আরও স্পষ্ট করতে কনটোরিং করা হয়েছে ভালোভাবেই।

জন্মদিনের এই ফটোশুটে নুসরাত ফারিয়ার লুক ছিল প্রচলিত গ্ল্যামারের চেয়ে খানিকটা আলাদা।

লাল-সোনালির রাজকীয় আবহ, কাঁচুলির সাহসী সিলুয়েট, পৌরাণিক মিলে যেন এক ফ্রেমে ধরা দিয়েছে অতীত ও বর্তমানের ফ্যাশন। জন্মদিনে তাই কেক কিংবা ফুলের চেয়েও বেশি আলোচনায় এসেছে নুসরাতের এই মায়াবী সাজ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

সবাই যখন মেতেছে ৮০ দশকের লুকে, ফারিয়া তখন পৌরাণিক সাজে

আপডেট সময় ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬