ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

২০ বছর পর রানি-অভিষেক জুটি!

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ প্রতিদিনই বাড়ছে। একের পর এক তারকার যুক্ত হওয়ার খবরে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও চমকপ্রদ এক খবর—দুই দশক পর বড় পর্দায় একসঙ্গে ফিরতে পারেন রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় রানি ও অভিষেককে একে অপরের বিপরীতে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও তাঁদের চরিত্র কিংবা অভিনয়ের বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে গুঞ্জন ছিল, সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রানিকে।

তবে অভিষেকের সঙ্গে তাঁর সম্ভাব্য পুনর্মিলনের খবর সামনে আসায় ‘কিং’-এর কাস্ট নিয়ে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।

শুধু রানি-অভিষেক নয়, এই সিনেমার মাধ্যমে বহুদিন পর পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান ও রানি মুখার্জির জনপ্রিয় জুটিও। ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমায় শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

অন্যদিকে, ‘কিং’ সিনেমার কাস্টও বেশ তারকাবহুল।

শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানের পাশাপাশি সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়েলের মতো তারকারাও রয়েছেন বলে জানা গেছে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির। সিনেমাটি মুক্তির আগেই একের পর এক চমক সামনে আসায় শাহরুখ-ভক্তদের অপেক্ষাও যেন আরও দীর্ঘ হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

২০ বছর পর রানি-অভিষেক জুটি!

আপডেট সময় ০৫:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬