ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo ক্রীড়াঙ্গনে ঐতিহ্যের বার্তা: অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের সংবর্ধিত করলেন প্রতিমন্ত্রী Logo দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা Logo প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক Logo হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু Logo হাসপাতালের সিন্ডকেট নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত Logo ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে: আলাল Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা Logo কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’ তিনি জানান, শিক্ষকদের অবসরের টাকা অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে।

তিনি বলেন, ‘শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটা ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া হচ্ছে, কিন্তু এত সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আ. লীগ সরকার লুটপাট করে অবসরের ২টি বোর্ড পঙ্গু করে রেখে গেছেন।’ তারেক রহমান বলেন, ‘শিক্ষকদের অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত টাকা নেই, বিশেষ ব্যবস্থার মাধ্যমে টাকা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও আপনারা এখনও শিক্ষক। আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬